কবিতা November 12, 2021 কেউ বলেনি আমায় প্রিন্স ঠাকুরকেউ বলেনি আমায়-ইশারায় কি মুখোমুখিহৃদয়ে গচ্ছিত মনটা,চারটি অক্ষরে তৈরিভালোবাসা নামক শব্দটা।কেউ বলেনি আমায়-তোমাকে দেখে শুধু ভেবেছিরাতের বিছানায় পারিনি ঘুমাতে,কোন দূর দেশে হারিয়ে গেছিমোর স্বপ্নপুরুষ তোমাতে।কেউ বলেনি আমায়-যা কিছু আছে আমার কাছে নয় গণ্যতোমার ছবি রং-তুলি দিয়ে হৃদয়েতে আঁকা,পৃথিবীতে জন্ম শুধু তোমার জন্যতোমায় ঘিরে আমার বেঁচে থাকা।কেউ বলেনি আমায়-সমস্ত লোকালয়ে, পথে-ঘাটেখুঁজেছি তোমায় বিশটি বছর ধরে,পেয়েছি তোমায়, সূর্য নামে পাটেতুমি আছ মোর হৃদয়খানি জুড়ে।কেউ বলেনি আমায়-কানে কানে পাশে বসে রাত কেটে যায়, যাক্মনের দুটো কথা বলো,তোমার হাতে হাতটি মোর শক্ত করে ধরে থাক্দূরে কোথাও পালিয়ে চলো।কেউ বলেনি আমায়-আমার মুখে আদর করে চুমু খাওএকটুখানি সুখ নাও আমার থেকে,সোহাগ করে তুমি আমায় বুকে নাওতোমার পরশ একটুখানি দাও আমার বুকে।কেউ বলেনি আমায়-ও আমার পাগল সোনাআমায় নিয়ে পাগলামি করো,তুমি চাঁদনি রাতের চাঁদের কণাআমাকে আজ খামছি মেরে ধরো।০৯.১১.১৯৯৯ ইংরেজি, গ্রীনরোড, ফার্মগেট, ঢাকা।কাব্যগ্রন্থ : সুখ সুখ কষ্ট, ২০১৯। Share বেলকনিতে একাকীNovember 12, 2021মিনতি তোমায়November 12, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...