দুনিয়ায় ধান্দাবাজের কদর
প্রিন্স ঠাকুর
কস্টগুলো ঘুরছে আশেপাশেই
সুযোগ খোঁজে কখোন দেয় কামড়,
আনন্দরা ভয়ে গুটিয়ে জড়োষড়ো
এই বুঝি গালে মারবে কঠিন থাপ্পড়।
চলছে জীবন এলোমেলো পথে
চেষ্টা করেও পাইনা খুঁজে পথ,
অন্যায় বুঝি করেছিলাম বটে
সারাটা জীবন থাকছি কেন সৎ।
আজ কাল সতের নেইকো দাম
অসতে দেখি সব ভরেছে দুনিয়া,
বসের পায়ে তেল মালিস আর
ট্রেন্ড হয়েছে কাজে ফাঁকি দেওয়া।
যে যতটা নিজের গা এড়িয়ে
অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কাজ
দিন শেষে তারই সুনাম আর
সেইতো বসের প্রিয়, ধান্দাবাজ!!
যে বা যারা কাজ করে মগজ বেঁচে
ঘাম ছুটিয়ে আনলো কিনে সুনাম,
কর্তারা দাত কেলিয়ে বসের কাছে
হরহামেশায় করে তাদের দুর্নাম।
বিচার শেলে বিচারের হয় রায়
ধান্দাবাজের হাতে উচ্চাসন,
কাজের কাজীর ভাগ্যের বিড়ম্বনা
হাতে মুলোর ডাটা সাথে ত্রাসন।
তারিখ : ২৯ জানুয়ারী, ২০২৪ ইংরেজি। সুখের ঠিকানা, সিরাজদীখান, মুন্সিগঞ্জ।
আরো এমন সুন্দর কবিতা পড়তে ভিজিট করুন নিচের লিংকে :