জীবন্ত লাশের আত্মকথা
প্রিন্স ঠাকুর
আজকাল নিজেকেই বিশ্বাস করতে বড্ড ভয় হয়, নিজেকে চিনতেও পারিনা মাঝে মধ্যে…
চারিদিকে বিশ্বাসের এত অপমৃত্যু দেখে দেখে নিজেকে লোকানোর জায়গা খুঁজে পাই না।
বিষ+আস = বিশ্বাস যখন কষ্টের দাবানলে জ্বলে পুড়ে খাঁক হতে থাকে, তখন তা বিষে
পরিণত হয়। সেই বিষ আস্তে ধীরে আত্মার ভীতর বাহির আসের বেড়াজালে ঘিরে বিবর্ণ
করে ফেলে। যতটা নিজের আত্মাকে বাঁচাবার চেষ্টা ছিল, করেছি বোধ করি। তবুও মনে
হয় এই বুঝি হেরে গেছি ভালো আশায় ভরা ভালোবাসার কাছে। সুবোধ বালকের ন্যায়
হার মানায় বাধ্য হতে হয়েছে কোননা কোন স্বজনপ্রীতির ছুরিকাঘাতে।
স্বার্থ, লোভ, লালসা, নিজ স্বাধীনতা সবাই এক জোট বেঁধে মাথা ঝাড়া দিয়েছে নিজেদের
অস্তিত্ব আদায়ে। স্বগৌরবে দলে দলে মাঠে নেমেছে যুদ্ধের ঘোষনা দিয়ে।
আশায় বিষ, নিশ্বাসে বিষ, চলায় বিষ, বলায় বিষ, কথায় বিষ, চোখে, মুখে, শ্রবনে, সয়নে,
বসায়, ঘুমে, এমন কি স্বপনেও বিষের আনাগোনা যত্রতত্র। যেদিকে তাকাই ডানে বামে
সামনে পিছনে বিষের ফ্যানার আস জাল বিছিয়ে নিয়েছে। জাল ছিন্ন করে জোর করেই
পালাবার পথে জীবনের ভালো আশাগুলো বিষের আসের ফাঁসে কখোন যেন জড়িয়ে
নিয়েছে সেটা বোঝার অবকাশটুকু মেলেনি অযাচিত ব্যস্ততার ভিড়ে।
ভালো+আশা = ভালোআশা, যার বিবর্তিত বা পরিবর্তিত মার্জিত রূপ বুঝি ভালোবাসা।
এই ভালোবাসাটাকে ব্যানারে ঝুলিয়ে তার আঁড়ালে চলে যতসব বিষে আসক্ত নোংরামী
আর সর্বনাশা কূল ভাঙনের উত্তাল নদীর পাগলা ঢেউ। সেই ঢেউয়ে, কেউ হারায় কূল,
কেউ হারায় মন, আবার কেউবা হারায় মরণ বিষে সখের জীবন।
কেউ লাশ হয়ে ঘর ছাড়ে আর পথে ঘাটে বনে বাদাড়ে আছড়ে পড়ে, কেউ লাশ হয়ে চিতায়
জ্বলে হয় ভশ্ম। আবার কেউ জীবন্ত লাশ হয়ে পরিবারের রঙ্গমঞ্চে অভিনয়ের দায়িত্ব কাধে
নিজেকে অদল বদল চরিত্রের কৃত্তিম হাসি আনন্দ গানের নিঃশ্বেষিত বিষে তিলে তিলে ক্ষয়ে
যেতে থাকে, শ্মশান যাত্রার অবশিষ্ট ছাই হবার আশে। সবার পছন্দসই চরিত্রে বদল হতে হতে
নিজের চরিত্রটাই ফিকে হয়ে গেছে বিশ্ব সংসারে। চরিত্রের অস্তিত্বটাই হয়েছে বিলিন।
সেইতো আমি উজ্জ্বল সম্ভাবনাময় উদিয়মান টকবগে তরতাজা তরুন যুবক। যার পেশিতে
যৌবনের উন্মাদনার ঢেউ। পায়ের থাবায় পর্বত জয়ের দৌরত্ব, বাহুতে বন্য হাতিকে এক
ঝটকায় আচড়ে ফেলার তাগত। সবুজ মনের চারিদিকে কত আশা, চাওয়া, পাওয়ারা পাখির
ডানায় ভর করে উড়ে বেড়িয়েছে সমস্ত নীল আকাশ।
নদীর স্রোতের বেগে, পূবালী হিমেল বাতাসের সাথে ঘুরে বেড়িয়েছে এক দিগন্ত থেকে অন্য
দিগন্ত, সমস্ত পৃথিবীময়। বুকে ছিলো অফুরন্ত নিঃশ্বাস আর মনে ছিল বিশ্বাসে ভরা ভালোবাসা।
তাহলে- সেই আমি আর এই আমিতে কি এমন দোষ ছিলো? কিবা ছিল ভুল??
বিষে ভরা আস আর ভালো আশায় ঘেরা ভালোবাসা কেনইবা জীবন্ত লাশে রূপান্তরিত করে
নিয়েছে আমায়। সেইতো ঘুরছি ফিরছি নদীর স্রোতে, বাতাসের সাথে, সবুজে, শ্যামলে, ঋতুর
আবরতে রংধনুর রঙে মিশে, তবে ইচ্ছাহীন, বোধহীন, নেশার ঘোরে।
তারিখ: ১২.০৪.২০২৬ ইংরেজি, সুখের ঠিকানা, নিমতলা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।
