মায়াবিনী
প্রিন্স ঠাকুর
হারিয়েছে মোর মন দেখিয়া তোমায়,
দূরে বহু দূরে কোন সে অজানায়।
আগে যদি জানিতাম আসিবে আবার,
নিজেও হারিয়ে যেতাম মেঘের ওপার।
পূর্ণিমার চাঁদ জাগে দূর নীলিমায়,
আমিও তো জাগি নিশি তোমারই আশায়।
পাব কি কভু ফিরে হারানো মন মোর,
তোমারই পরশে কি ভাঙিবে এ ঘুমঘোর?
কত-না সোহাগ সুরে বাজে ও হৃদয়-বীণা,
কাকে যে খুঁজে মরে আমি তো বুঝি না।
জীবন চলার পথে একি মোহ বঞ্চনা,
বলিতে কি পারো তুমি, হে মোর হৃদয়হীনা?
তারিখ : ১৬.০৯.১৯৯৭ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।
কাব্যগ্রন্থ : একচিলতে রোদ্দুর, ২০২১।
