বাংলা লিপি ‘দিপ্রএডি’
- Home
- বাংলা লিপি ‘দিপ্রএডি’
বাংলা লিপি ‘দিপ্রএডি’ | নতুন প্রজন্মের স্টাইলিশ বাংলা ফন্ট...
বাঙালির জন্য, বাংলা ভাষার জন্য ও ভাষা শহীদ স্মরণে আমার এই ক্ষুদ্র প্রয়াস…
প্রযুক্তির কল্যাণে দেশ আজ অনেক এগিয়ে। প্রতিটি ক্ষেত্রেই ‘e’-সমৃদ্ধ। কিন্তু, ‘e’ জগতে ইংরেজি ফন্টের সমৃদ্ধতার সাথে বাংলা ফন্টের তুলনা করলে খুব একটা অগ্রগতি চোখে পড়েনা। অথচ, বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত এবং ভাষাভাষীর সংখ্যার হিসেবে পৃথিবীর ৫ম বৃহত্তম ভাষা। ব্যক্তিগত জীবনে আমি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত সনামধন্য বেশ কিছু বিজ্ঞাপণী সংস্থা ও কর্পোরেট গ্রুপ অব কোম্পানিতে ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে কাজ করেছি। সেই কারণেই এই বাংলা লিপি’র অভাববোধটা অতি গভীরভাবে অনুভব করি।
‘এবার অবাক হবে বিশ্ব’ শ্লোগানকে সামনে রেখে মাতৃভাষার জন্য ইতিহাসের দীর্ঘতম আন্দোলন তথা অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার বর্ণমালাকে সমৃদ্ধ করতে ব্যক্তিগতভাবে ‘দিপ্রএডি’ ফন্ট আমার ক্ষুদ্র একটি প্রয়াস। আশা করছি স্টাইলিশ বাংলা ফন্টের এই স্বল্পতার দিনে নতুন তৈরি এই ফন্টটি কিছুটা হলেও বাঙালিদের বাংলা ফন্টের চাহিদা পূরণে অবদান রাখবে।
বাংলা ভাষা, ভাষা সৈনিক ও ভাষা শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধাবোধ ও দায়বদ্ধতা এই ফন্ট তৈরিতে আমার অনুপ্রেরণা। ডিজাইনিং-এর প্রয়োজনে দরকারী ফন্টটুকু তৈরি করে নিয়েছি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেকবার সম্পূর্ণ ফন্ট তৈরির উদ্যোগ নিয়েও তা পারিনি। কিন্তু, বাংলা স্টাইলিশ ফন্ট-এর অভাবে সময়ের স্বল্পতা থাকা সত্বেও নিজেই একটা উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করি, আমার খেরোখাতায় ডিজাইন করা ফন্টগুলোকে কম্পিউটারে ব্যবহারের উপযোগি করে তোলার কাজ। অবশেষে ২০১৫ সালে [DiproAD_Regulae] ফন্টটি তৈরি হয়েও গেল। আনন্দচিত্তে ‘দিপ্রএডি’ নামের [Display Type] ফন্ট এর নমুনা সবার সামনে প্রকাশ করেছি। তারপর এক এক করে ‘দিপ্রএডি’ ফন্টের ৫টি স্টাইল তৈরি হলো।
২১ ফেব্রুয়ারি ২০১৬ সালে [DiproAD_Regular, DiproAD_Italic, DiproAD_Thin, DiproAD_Thin-Italic & DiproAD_Thick-Thin] ফন্টটির এই ৫টি ষ্টাইল সবার জন্যে উন্মুক্ত করে দিয়েছি। এরপর আরোও দুইটি স্টাইল [DiproAD_Bold, DiproAD_Bold-Italic] তৈরি করি। ‘দিপ্রএডি’ ফন্ট পরিবারটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত উদ্যোগে তৈরি। সম্পূর্ণ আলাদা এবং আনকোরা এই বাংলা ফন্ট পরিবারটি সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত । বিনামূল্যে ডাউনলোড করে নিজে ব্যবহার করুন, অন্যকে ব্যবহার করতে সহযোগিতা করুন। তবে, এই ফন্টগুলি ব্যবসায়িক কাজে ব্যবহারযোগ্য নয়, ব্যক্তিগত ভাবে ব্যবহার করতে পারবেন। ব্যবসায়িক কাজে ব্যবহৃত করতে অবশ্যই অনুমতির প্রয়োজন আছে। অন্যথায় কপিরাইট আইনে শাস্তি গ্রহন বা জরিমানা প্রদানের আওতায় আসতে পারে।
আমি আশা করি, ‘দিপ্রএডি’ ফন্ট পরিবারটি আপনাদের ভাল লাগবে। আপনাদের ভাল লাগাই আমার স্বার্থকতা। ফন্ট সম্পর্কিত যে কোনো পরামর্শ, ভুলত্রুটি, ভাল-মন্দ নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। আপনাদের সু-চিন্তিত পরামর্শ আমাকে পৌঁছে দিবে পরিষ্কার পরিচ্ছন্ন আগামীর লক্ষ্যে।
বর্তমানে [DiproAD Ansi Type Seven Styles Font Family] সাতটি স্টাইলের ফন্ট পরিবার ও [DiproAD_Regular Unicode Font] পাবেন। বাকিগুলোর কাজ চলছে। শীঘ্রই ফন্টগুলোর আপডেট পাবেন। আর এই ফন্টগুলোর আপডেট এবং ডাউনলোড লিংক পেতে www.facebook.com/artndesign.bd ফেসবুক পেইজ এ লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন। সেই সাথে www.artndesignbd.com/bangla-font/ এই ওয়েব সাইটটি ভিজিট করুন ফন্টগুলি ডাউনলোড করতে পারবেন। আরও নতুন নতুন বাংলা লিপি’র কাজ চলছে। অতি শিঘ্রই আপডেট পেয়ে যাবেন।
সবশেষে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলার সকল ভাষা সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা। ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’।
ধন্যবাদান্তে,
প্রবীর চক্রবর্ত্তী প্রিন্স ঠাকুর
চিত্রশিল্পী, সৃজনশীল ডিজাইনার, টাইপোগ্রাফার, কবি ও লেখক।
Bangla script 'DiproAd' | New generation stylish Bengali font...
This is my small effort for Bengalis, for the Bengali Language, and in Memory of the Language Martyrs…
The country is far ahead today in terms of technology. ‘e’ is rich in every field. However, in the world of ‘e’, there is not much progress in comparing the Bengali font with the richness of the English font. However, Bengali language is recognized as an international mother tongue and is the 5th largest language in the world in terms of the number of speakers. In my personal life, I have worked as a creative designer in several reputed advertising agencies and corporate groups of companies located in Dhaka, the capital city of Bangladesh. That is why I feel the lack of this Bangla script very deeply.
Personally, ‘DiproAD’ Font is a small effort of mine to enrich the alphabet of the Bengali language, which has been acquired at the cost of the longest movement in history for the mother tongue and innumerable fresh lives, in front of the slogan ‘This time it will be amazing’. Hopefully, this newly created font will contribute to meet the demand for Bangla fonts of Bengalis to some extent.
My motivation for creating this font is my sincere respect and commitment to the Bengali language, language soldiers and language martyrs. I have prepared the useful font for designing needs. Due to various limitations, I could not even take the initiative to create a complete font many times. But, due to the lack of Bangla stylish fonts, despite the lack of time, I decided to take an initiative on my own, to make the fonts designed in my Kherokhata suitable for use on computers. Finally, in 2015, the font [DiproAD_Regulae] was created. I happily published a sample of the font called ‘DiproAD’ in front of everyone. Then one by one, 5 styles of the ‘DiproAD’ font were created.
On February 21, 2016, I made these 5 styles of the font [DiproAD_Regular, DiproAD_Italic, DiproAD_Thin, DiproAD_Thin-Italic & DiproAD_Thick-Thin] open to everyone. Then I created two more styles [DiproAD_Bold, DiproAD_Bold-Italic]. The ‘DiproAD’ font family is entirely created by my personal initiative. This Bengali font family is completely different and unique and open to everyone. Download and use it yourself, help others to use it. However, these fonts are not suitable for business use, you can use them personally. Permission must be required to use them for business purposes. Otherwise, the copyright law may be subject to penalties or fines.
I hope you like the ‘DiproAD’ font family. Your liking is my interest. Feel free to let me know any suggestions, mistakes, good or bad related to fonts. Your well-thought-out suggestions will send me the goal of a clean tomorrow.
Currently, [DiproAD Ansi Type Seven Styles Font Family] will be available in seven styles of font family and [DiproAD_Regular Unicode Font]. The rest are in the works. You will get updates on the fonts soon. And to get updates and download links of these fonts, stay tuned to www.facebook.com/artndesign.bd Facebook page by like, comment and share. Also, www.artndesignbd.com/bangla-font/ can visit this website and download the fonts. Work on more new Bengali scripts is underway. You will get updates soon.
Finally, I respectfully remember all the language soldiers of Bengal, whose sacrifice has earned this Bengali language. ‘Moder Garob, Moder Asha, A-Mori Bangla Bhasha’.
Thank you,
Probir Chakraborty Prince Tagore
Artist, Creative Designer, Typographer, Poet and Writer.