কবিতা November 12, 2021 কোনো এক বিকেলে -প্রিন্স ঠাকুর কোনো এক বিকেলেদেখেছি তোমাকেআনমনা চোখে ভীরু ভাবনায়। মেঠো পথ ধরে আলতারাঙা পায়েএকলা তুমি মাঠের পাশ দিয়েহেঁটে চলেছ; লাজুকলতা;সবুজ শাড়ি পরণে তোমারগায়ে লাল ব্লাউজ,বিকেলের ঝিরিঝিরি বাতাস লেগেউড়ছিল শাড়ির আঁচল,চুল ছিল খোঁপায় বাঁধাদু’হাতে রেশমি চুড়ি। লালটিপ ছিল কপালেতেকানে দোলে সোনার দুলচোখে তোমার কাজল আঁকা-দেখতে মায়াবী হরিণের মতোতোমার চোখে এত জাদু ছিল যেআমি জানতে পারিনি। আমি বুঝতে পারিনি যাদুর কাঠির ইশারায়-কখন যেন ঝড়ের হাওয়া বইয়ে দিলেআমার এ সবুজ অবুঝ হৃদয়পটে। সেই ঝড়ো হাওয়ার তীব্র আকর্ষণে-জয় করেছ আমার হৃদয়কেড়ে নিয়েছ আমার মন। ১০.০৮.১৯৯৫ ইংরেজি, বিএম রোড, খুলনা। কাব্যগ্রন্থ : সুখ সুখ কষ্ট, ২০১৯। Share অপেক্ষমাণNovember 12, 2021কে তুমি-২November 12, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...