মায়াবিনী

প্রিন্স ঠাকুর

হারিয়েছে মোর মন দেখিয়া তোমায়,
দূরে বহু দূরে কোন সে অজানায়।

আগে যদি জানিতাম আসিবে আবার,
নিজেও হারিয়ে যেতাম মেঘের ওপার।

পূর্ণিমার চাঁদ জাগে দূর নীলিমায়,
আমিও তো জাগি নিশি তোমারই আশায়।

পাব কি কভু ফিরে হারানো মন মোর,
তোমারই পরশে কি ভাঙিবে এ ঘুমঘোর?

জীবন্ত লাশের আত্মকথা

প্রিন্স ঠাকুর

আজকাল নিজেকেই বিশ্বাস করতে বড্ড ভয় হয়, নিজেকে চিনতেও পারিনা মাঝে মধ্যে…
চারিদিকে বিশ্বাসের এত অপমৃত্যু দেখে দেখে নিজেকে লোকানোর জায়গা খুঁজে পাই না।

বিষ+আস = বিশ্বাস যখন কষ্টের দাবানলে জ্বলে পুড়ে খাঁক হতে থাকে, তখন তা বিষে
পরিণত হয়। সেই বিষ আস্তে ধীরে আত্মার ভীতর বাহির আসের বেড়াজালে ঘিরে বিবর্ণ
করে ফেলে। যতটা নিজের আত্মাকে বাঁচাবার চেষ্টা ছিল, করেছি বোধ করি। তবুও মনে
হয় এই বুঝি হেরে গেছি ভালো আশায় ভরা ভালোবাসার কাছে। সুবোধ বালকের ন্যায়
হার মানায় বাধ্য হতে হয়েছে কোননা কোন স্বজনপ্রীতির ছুরিকাঘাতে।

দুনিয়ায় ধান্দাবাজের কদর

প্রিন্স ঠাকুর

কস্টগু‌লো ঘুর‌ছে আশেপা‌শেই
সু‌যোগ খোঁজে ক‌খোন দেয় কামড়,
আনন্দরা ভ‌য়ে গু‌টি‌য়ে জ‌ড়োষ‌ড়ো
এই বুঝি গা‌লে মার‌বে ক‌ঠিন থাপ্পড়।

চলছে জীবন এলোমেলো পথে
চেষ্টা করেও পাইনা খুঁজে পথ,…

বাণী

প্রিন্স ঠাকুর । বাণী ০১

‘কবিতা হোক সবার মনের ভাষা
প্রকাশের শক্ত হাতিয়ার ।’

প্রিন্স ঠাকুর । বাণী ০২

‘বই হোক সবার জ্ঞানার্জনের
নিত্য সঙ্গী ।’

মুক্তির মোহনায়

প্রিন্স ঠাকুর

হতাশার ব্যঞ্জনায় রিক্ত; নিঃস্ব প্রাণে,
এক বুক জ্বালা নিয়ে-
দুঃখের অথৈ সাগরে ভাসিয়েছ কলার মান্দাজ,
একফোঁটা সুখ পাবার আশে-
একাকী পথ যাত্রী তুমি গন্তব্যহীন; …

চিরন্তনী

প্রিন্স ঠাকুর

তুমি যেন আজকাল কেমন হয়ে গেছ;
আগের মতো আর এদিকে আসো না-
হয়তো ভালোবাসতে ভুলে গেছ তুমি,
ভালোবাসার তীব্র আকর্ষণ
আজ আর নেই তোমার। …