কবিতা গান November 2, 2021 আমার স্বপ্নগুলো -প্রিন্স ঠাকুর আমার স্বপ্নগুলো পুঞ্জিভূতঊর্মিমালায় নোনা ফেনা,চোখের পাতায় জমা শতবৃষ্টির মতো জলকণা।সুখের অপেক্ষায় থাকিসকাল বিকেল সারারাত,সব ব্যথা লুকিয়ে রাখিনীরবে সই শত আঘাত।ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখিমন ভরে থাকে আশায়,বয়ে যায় কালবৈশাখিউড়ে যায় মেঘ-ডানায়।হাসিখুশিতে ভরা মনকার জন্য উদাসী থাকে,ক্লান্তিতে ভরা এ প্রাণলুকিয়ে রাখি নদীর বাকে।স্বপ্ন খুঁজি নতুন দিনেরবিফলে হয় আশাহত,যত কর্ম করি বিজয়েরফলাফলে হৃদয়ে ক্ষত।তবুও হৃদয় আশায় থাকেদুঃখের মাঝেও খোঁজে সুখ,চাওয়া-পাওয়া ধোয়াশার ফাঁকেহাসিখুশিতে ভরা মুখ।সেই তুমি আসবে বলেতোমাতেই ডুবে থাকি,অনেক বছর যায় চলেস্বপ্ন-পূরণ কত বাকি? ২৫.০৮.২০১৯ ইংরেজি, কেরানিগঞ্জ, ঢাকা। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share স্মৃতির ভেলাNovember 2, 2021আবদার ও অভিযোগNovember 2, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...