কবিতা গান October 30, 2021 বিনা দোষে দোষী -প্রিন্স ঠাকুর এখন অনেক রাত চোখে নাই ঘুম, সারা আকাশজুড়ে আলোর ঝিকিমিকি, চাঁদ দেয় আমাকে চুম। জোছনায় সারা রাত জেগেছি আমি, যখনি ভাবি তোমায়, মনে হয় পাশে তুমি। কেন যে হারিয়ে যাও; আঁধারেরই মাঝে, চোখেতে এলে ঘুম। চাঁদ দেয় আমাকে চুম। এখন অনেক রাত চোখে নাই ঘুম, সারা আকাশজুড়ে আলোর ঝিকিমিকি, চাঁদ দেয় আমাকে চুম। চলে গেলে আমাকে ছেড়ে যে তুমি, কী যে দোষ করেছি বলো না আমি। বিনা দোষে দোষী করে; একবুক জ্বালা দিলে, একি তব প্রেম, চাঁদ দেয় আমাকে চুম। এখন অনেক রাত চোখে নাই ঘুম, সারা আকাশজুড়ে আলোর ঝিকিমিকি, চাঁদ দেয় আমাকে চুম। ৩১.০৮.১৯৯৮ ইংরেজি, বান্দাঘাট, রূপগঞ্জ, নড়াইল। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share প্রত্যাশাOctober 27, 2021ঠিকানাবিহীন জীবনOctober 30, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...