কবিতা গান October 30, 2021 শুধু হাহাকার -প্রিন্স ঠাকুর জীবনের হাসিগুলো এক এক করে পাড়ি দিল আজ সব অনেক দূরে। বেঁচে থাকা গল্পের দোদুল্যমান প্রাণে দুঃখ-কান্নাগুলো এলো আমার জীবনে। চাওয়া-পাওয়া যতটা ছিল আমার হারিয়ে পেয়েছি আজ শুধুই আঁধার। যেদিকে তাকাই দেখি অথৈ পাথার হৃদয়জুড়ে চলে শুধুই হাহাকার। বেঁচে থাকা গল্পের দোদুল্যমান প্রাণে দুঃখ-কান্নাগুলো এল আমার জীবনে। সুখ সুখ বলে আর কী লাভ বলো সুখ তো আমায় ছেড়ে চলে গেল। অতীতের স্মৃতিগুলো হাওয়ায় দোলে কী পেয়েছি, পাইনি তার হিসাব চলে। বেঁচে থাকা গল্পের দোদুল্যমান প্রাণে দুঃখ-কান্নাগুলো এল আমার জীবনে। ০৪.১০.২০০৫ ইংরেজি, রাবেয়া ইংলিশ স্কুল, নওয়াপাড়া, যশোর। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share এইতো জীবনOctober 30, 2021ভুল নাকি ঠিকOctober 31, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...