কবিতা গান March 26, 2022 স্বাধীনতার জয়ধ্বনি প্রিন্স ঠাকুরস্বাধীন দেশের স্বাধীন পতাকাউড়াই স্বাধীন আকাশে,স্বাধীনতার জয়ধ্বনিবইছে আজও এ বাতাসে।স্বাধীন স্বার্বভৌম দেশ আমারমিশে আছে বিশ্বাসে।স্বাধীনতার জয়ধ্বনিবইছে আজও এ বাতাসে।বুকের রক্ত দিয়ে যারাস্বাধীন করেছে এ দেশ,তাদের কথা স্বরণে রাখিশ্রদ্ধা ভক্তি অশেষ।গর্ব নিয়ে বাঙালী জাতিবাংলাদেশকে ভালবাসে।স্বাধীনতার জয়ধ্বনিবইছে আজও এ বাতাসে।এ দেশের মাটি ও জলেমিশে আছে এ প্রাণ,যেভাবে থাকি থাকবো ভালোরাখবো দেশের মান।বাংলা আমার স্বাধীন ভাষাবইছে প্রতিটি নিঃশ্বাসে।স্বাধীনতার জয়ধ্বনিবইছে আজও এ বাতাসে।মায়ের ভাষায় কথা বলামনের যত আশা,সবার সাথেই বলতে পারিবুক ভরা ভালবাসা।এ দেশ আমার জন্মভুমিমরবো দেশকে ভালবেসে।স্বাধীনতার জয়ধ্বনিবইছে আজও এ বাতাসে।২৫.০৩.২০২২ ইংরেজি, কেরানীগঞ্জ, ঢাকা। Share দাঁড়িয়ে অনন্তকালNovember 12, 2021প্রিন্স ঠাকুরSeptember 17, 2022 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...
দিপালি চক্রবর্তী
July 4, 2022দেশকে নিয়ে লেখা কবিতা। ভাল লেগেছে।
user1
August 28, 2022আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়…