কবিতা October 27, 2021 হৃদয়ের গভীর অরণ্যে -প্রিন্স ঠাকুর মোর হাতের প্রতিটি রেখায়, দিবানিশি হেরি যে তোমায়। আছো তুমি হৃদয়ের প্রতিটি নিশ্বাসে, নয়নের সুগভীর গোপন প্রদেশে। শুকতারা হয়ে তোমায় আঁকি কল্পনায়, ভোরের আকাশে ওই দূর নীলিমায়। সন্ধ্যাতারা হয়ে সাঁঝের বেলায়, খুঁজে ফিরি সারাক্ষণ আমি যে তোমায়। হাজার তারার মাঝে পূর্ণিমা রাতে, চাঁদ হয়ে আঁকি তোমায় স্মৃতির পাতাতে। স্বপ্নের ঘোরে হেরি তোমার মুখচ্ছবি, কত-না ব্যথিত চিত্তে সুখ অনুভবি। আছো তুমি আজো; রহিবেও চিরকাল, কল্পনার সরোবরে হয়ে শতদল। হৃদয়ের গভীর অরণ্যে আমার, রক্তিম সূর্য হয়ে রবে অনিবার। ২৪.১১.১৯৯৭ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share ফুটন্ত গোলাপ হয়েOctober 27, 2021অচেনা ফুলOctober 27, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...