কবিতা October 27, 2021 অচেনা ফুল -প্রিন্স ঠাকুর বনে ছিল এক অচেনা ফুলের চারা অন্তর-মাঝে রোপণ করিনু তারে, সৌরভে তার মুগ্ধ নিখিল ধরা― মোর মনও তাই দিশেহারা তারে ঘিরে। মধুমতী তীর ভাঙে স্রোতে বরষায় কেউ নাহি তার দোষ দেয় কোনো কালে, গভীর বেদনায় ক্লান্ত এ হৃদয়― সয়ে যায় সব নীরবে দুঃখ ভুলে। অচেনা ফুলের যোগ্য কি আমি নই? পারি না কি দিতে একটি ফুলের কুঁড়ি, করেতে তোমার? অন্তর দিয়ে তাই― আজিকে তোমায় দিবস-রজনি স্মরি। ২২.০৬.১৯৯৮ ইংরেজি, বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share হৃদয়ের গভীর অরণ্যেOctober 27, 2021প্রত্যাশাOctober 27, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...