প্রিন্স ঠাকুর
নতুন প্রজন্মের স্টাইলিশ বাংলা ফন্ট…
বাঙালির জন্য, বাংলা ভাষার জন্য ও ভাষা শহীদ স্মরণে আমার এই ক্ষুদ্র প্রয়াস…
প্রযুক্তির কল্যাণে দেশ আজ অনেক এগিয়ে। প্রতিটি ক্ষেত্রেই ‘e’-সমৃদ্ধ। কিন্তু, ‘e’ জগতে ইংরেজি ফন্টের সমৃদ্ধতার সাথে বাংলা ফন্টের তুলনা করলে খুব একটা অগ্রগতি চোখে পড়েনা। অথচ, বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত এবং ভাষাভাষীর সংখ্যার হিসেবে পৃথিবীর ৫ম বৃহত্তম ভাষা। ব্যক্তিগত জীবনে আমি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত সনামধন্য বেশ কিছু বিজ্ঞাপণী সংস্থা ও কর্পোরেট গ্রুপ অব কোম্পানিতে ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে কাজ করেছি।