কবিতা গান October 30, 2021 অশ্রুসিক্ত নয়ন -প্রিন্স ঠাকুর সজনি সবইতো তোমার কাছে আমার কীই-বা আছে, পৃথিবীতে যত হাসি যত প্রেম সবই তোমায় যাচে। তুমি আজ বিজয়িনী বিকচ কমল; তাই তোমায় ভাবি অনিবার। ভালোবেসে কাছে নিয়ে দিলে এই হৃদয়েতে আশা, প্রেমের সুধা পান করে আজ হারিয়েছি যে ভাষা। জীবনের সব আশা হলো যে বিফল; দুঃখই সাথি শুধু আমার। অনেক সুখে কান্না এসে হৃদয়টাকে করে বিহ্বল, এমনি করে শুকিয়ে গেছে ঝরে ঝরে দুটি আঁখিজল। জীবনে যত ছিল চাওয়া আর ছিল যত গান, তোমার বিহনে আঁধারেই তার হলো অবসান। ভালো লাগা মিছে আশা পাপেরই ফল; জয় হলো শুধু যে তোমার। ০৭.০৬.২০০০ ইংরেজি, নিরালা আবাসিক এলাকা, বাগমারা, খুলনা। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share পাল্টে দিয়েছেOctober 30, 2021ছোট্ট চিঠিOctober 30, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...