কবিতা গান October 30, 2021 অশ্রুসিক্ত নয়ন -প্রিন্স ঠাকুর সজনি সবইতো তোমার কাছে আমার কীই-বা আছে, পৃথিবীতে যত হাসি যত প্রেম সবই তোমায় যাচে। তুমি আজ বিজয়িনী বিকচ কমল; তাই তোমায় ভাবি অনিবার। ভালোবেসে কাছে নিয়ে দিলে এই হৃদয়েতে আশা, প্রেমের সুধা পান করে আজ হারিয়েছি যে ভাষা। জীবনের সব আশা হলো যে বিফল; দুঃখই সাথি শুধু আমার। অনেক সুখে কান্না এসে হৃদয়টাকে করে বিহ্বল, এমনি করে শুকিয়ে গেছে ঝরে ঝরে দুটি আঁখিজল। জীবনে যত ছিল চাওয়া আর ছিল যত গান, তোমার বিহনে আঁধারেই তার হলো অবসান। ভালো লাগা মিছে আশা পাপেরই ফল; জয় হলো শুধু যে তোমার। ০৭.০৬.২০০০ ইংরেজি, নিরালা আবাসিক এলাকা, বাগমারা, খুলনা। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share পাল্টে দিয়েছেOctober 30, 2021ছোট্ট চিঠিOctober 30, 2021 Related Posts কবিতা April 28, 2026artndesignbd মায়াবিনী প্রিন্স ঠাকুর হারিয়েছে মোর মন দেখিয়া তোমায়, দূরে বহু দূরে... কবিতা April 13, 2026artndesignbd জীবন্ত লাশের আত্মকথা প্রিন্স ঠাকুর আজকাল নিজেকেই বিশ্বাস করতে বড্ড ভয় হয়,...