কবিতা গান October 31, 2021 করো না তুমি যেন ছলনা -প্রিন্স ঠাকুর আমার এ জীবন নিয়ে করো না তুমি যে খেলা, পাইনি কারো ভালোবাসা পেয়েছি শুধু অবহেলা। হেলাফেলায় ভাসছে অকূল দরিয়ায় ভেলা ওগো বধূয়া, করো না তুমি যে খেলা। দুঃখ যতই আসে আসুক নীরবে তা সইব, তুমি পাশে থাকলে প্রিয়া সবই ভুলে রইব। নীরব রাতের সাথি তুমি করো না যেন ছলনা― ওগো বধূয়া, করো না তুমি যেন ছলনা। তোমায় পেয়ে সব পেয়েছি জীবন হলো শুরু, আঁধার জীবন কেটে গেল তুমি আমার গুরু। জীবনেরই অমানিশায় তুমি পূর্ণচাঁদের আলো, আমায় ছেড়ে যেয়ো নাকো, দিন করো না কালো। তুমি দুঃখ-সুখের সাথি হবে আমাকে বলো না― ওগো বধূয়া, করো না তুমি যেন ছলনা। ০৪.০৭.২০০৫ ইংরেজি, নওয়াপাড়া, যশোর। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share এই আছি ভালো বেশOctober 31, 2021প্রেমপূজারিOctober 31, 2021 Related Posts কবিতা April 28, 2026artndesignbd মায়াবিনী প্রিন্স ঠাকুর হারিয়েছে মোর মন দেখিয়া তোমায়, দূরে বহু দূরে... কবিতা April 13, 2026artndesignbd জীবন্ত লাশের আত্মকথা প্রিন্স ঠাকুর আজকাল নিজেকেই বিশ্বাস করতে বড্ড ভয় হয়,...