কবিতা গান November 2, 2021 কোথায় আপনজন? -প্রিন্স ঠাকুর ভালোবাসা খুঁজে ফেরে অবুঝ এই মন, কোন অজানায় পালিয়ে আছে আমার আপনজন? খুঁজে খুঁজে জনম গেল পাইনি তবু দেখা, জীবন বুঝি কাটবে এবার সাথি ছাড়া একা। জীবন নদী উথালপাথাল কূল ভাসিয়ে ঢেউ, ভাবনাগুলো পাহাড় সমান বুঝে নাতো কেউ! দুঃখ সুখের দোলাচলে কেঁদেই মরি আমি, অথৈ নদীর কূল পাব কই জানে অন্তর্যামী। ২১.০১.২০১৮ ইংরেজি, গুলশান-১, ঢাকা। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share মরেও বেঁচে আছিNovember 2, 2021মন বলে নেইতো কিছুইNovember 2, 2021 Related Posts কবিতা April 28, 2026artndesignbd মায়াবিনী প্রিন্স ঠাকুর হারিয়েছে মোর মন দেখিয়া তোমায়, দূরে বহু দূরে... কবিতা April 13, 2026artndesignbd জীবন্ত লাশের আত্মকথা প্রিন্স ঠাকুর আজকাল নিজেকেই বিশ্বাস করতে বড্ড ভয় হয়,...