কবিতা গান November 2, 2021 তোমায় ভালোবাসি বলে -প্রিন্স ঠাকুর প্রেমহীন এ জীবনে আমি একজন নষ্ট মানুষ ব্যর্থতার দোলাচলে ভাবতে ভাবি হয়ে বেহুঁশ। নষ্ট ঘাটে কষ্ট পাথর আঘাত করে হৃদয়মাঝে, দুঃখগুলো চোরাবালি লুকিয়ে থাকে মনের খাঁজে। উদাসী মন হাওয়ায় ভাসে এঘাট থেকে ওঘাটে, কাঙাল হৃদয় প্রেম খুঁজে যায় বাটে বাটে পাটে পাটে। চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ মুছে দিয়েছি চোখের জলে, শত কষ্ট ভুলে থাকি তোমায় ভালোবাসি বলে। ২২.০৩.২০১৯ ইংরেজি, কেরানিগঞ্জ, ঢাকা। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share মন বলে নেইতো কিছুইNovember 2, 2021বিষণ্নতার দীর্ঘশ্বাসNovember 2, 2021 Related Posts কবিতা April 28, 2026artndesignbd মায়াবিনী প্রিন্স ঠাকুর হারিয়েছে মোর মন দেখিয়া তোমায়, দূরে বহু দূরে... কবিতা April 13, 2026artndesignbd জীবন্ত লাশের আত্মকথা প্রিন্স ঠাকুর আজকাল নিজেকেই বিশ্বাস করতে বড্ড ভয় হয়,...