কবিতা November 2, 2021 দুঃখের স্রোত -প্রিন্স ঠাকুর দিনের শেষে রাত্রি নামেরাতের শেষে দিন,কাজের শেষে বাসায় এলেমনটা হয় মলিন। ভাল্লাগে না থাকতে ঘরেভাবনাগুলো জাপটে ধরে। কষ্টপাথর করাত মারেছিঁড়তে থাকি নিজের মাথার চুল,জীবন কেন এমন হলোখুঁজেই মরি কি ছিল যে ভুল! চোখের কোণে দুফোঁটা জলজমতে থাকে সকাল-দুপুর,অবাধ্য জল বাঁধনহারাঝরতে থাকে টাপুর টুপুর। নির্ঘুম চোখ রক্তরাঙাদুঃখের স্রোত বাঁধভাঙা। মগবাজার, ঢাকা। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share বনের পাখিNovember 2, 2021অজানা সুখNovember 2, 2021 Related Posts কবিতা April 28, 2026artndesignbd মায়াবিনী প্রিন্স ঠাকুর হারিয়েছে মোর মন দেখিয়া তোমায়, দূরে বহু দূরে... কবিতা April 13, 2026artndesignbd জীবন্ত লাশের আত্মকথা প্রিন্স ঠাকুর আজকাল নিজেকেই বিশ্বাস করতে বড্ড ভয় হয়,...