কবিতা গান October 31, 2021 সুখেরই ঘর -প্রিন্স ঠাকুর তুমি যদি হও মোর, জীবনেরও সাথি,সারাটি জীবন আমি রব কাছাকাছি।মনেরও বাগিচায়, ফুলেরও গালিচায়―শোয়াইয়া রাখিব তোমারে, ও মণিকা। আকাশে সূর্য আছে যত তারা,ঘুমিয়ে রয়েছে তোমাকে ছাড়া।এলে তুমি ঘরে, জাগিত পরে―চাঁদেরই হাট যেত বসিয়া, ও মণিকা। দেখেছি যেদিন, ঐ চাঁদবদন,ভেবে ভেবে মরেছি, দেখেছি স্বপন।ওগো মোর রানি, নেবে মোর পানিÑআসিবে এ বুকের মাঝারে, ও মণিকা। গাছেতে ফুল, ফোটে আর ঝরে,আমাকে তুমি নিও তোমারই করে।হলে তুমি রাজি, পাঠাব কাজিÑসুখেরই ঘর যাবে ভরিয়া, ও মণিকা। ২৪.০৫.২০০৭ ইংরেজি, শিবচর, মাদারীপুর, ফরিদপুর। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share প্রেমপূজারিOctober 31, 2021ভালো বন্ধু, প্রিয়তমেষুOctober 31, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...