কবিতা গান October 31, 2021 সুখেরই ঘর -প্রিন্স ঠাকুর তুমি যদি হও মোর, জীবনেরও সাথি,সারাটি জীবন আমি রব কাছাকাছি।মনেরও বাগিচায়, ফুলেরও গালিচায়―শোয়াইয়া রাখিব তোমারে, ও মণিকা। আকাশে সূর্য আছে যত তারা,ঘুমিয়ে রয়েছে তোমাকে ছাড়া।এলে তুমি ঘরে, জাগিত পরে―চাঁদেরই হাট যেত বসিয়া, ও মণিকা। দেখেছি যেদিন, ঐ চাঁদবদন,ভেবে ভেবে মরেছি, দেখেছি স্বপন।ওগো মোর রানি, নেবে মোর পানিÑআসিবে এ বুকের মাঝারে, ও মণিকা। গাছেতে ফুল, ফোটে আর ঝরে,আমাকে তুমি নিও তোমারই করে।হলে তুমি রাজি, পাঠাব কাজিÑসুখেরই ঘর যাবে ভরিয়া, ও মণিকা। ২৪.০৫.২০০৭ ইংরেজি, শিবচর, মাদারীপুর, ফরিদপুর। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share প্রেমপূজারিOctober 31, 2021ভালো বন্ধু, প্রিয়তমেষুOctober 31, 2021 Related Posts কবিতা April 28, 2026artndesignbd মায়াবিনী প্রিন্স ঠাকুর হারিয়েছে মোর মন দেখিয়া তোমায়, দূরে বহু দূরে... কবিতা April 13, 2026artndesignbd জীবন্ত লাশের আত্মকথা প্রিন্স ঠাকুর আজকাল নিজেকেই বিশ্বাস করতে বড্ড ভয় হয়,...