কবিতা গান October 31, 2021 করো না তুমি যেন ছলনা -প্রিন্স ঠাকুর আমার এ জীবন নিয়ে করো না তুমি যে খেলা, পাইনি কারো ভালোবাসা পেয়েছি শুধু অবহেলা। হেলাফেলায় ভাসছে অকূল দরিয়ায় ভেলা ওগো বধূয়া, করো না তুমি যে খেলা। দুঃখ যতই আসে আসুক নীরবে তা সইব, তুমি পাশে থাকলে প্রিয়া সবই ভুলে রইব। নীরব রাতের সাথি তুমি করো না যেন ছলনা― ওগো বধূয়া, করো না তুমি যেন ছলনা। তোমায় পেয়ে সব পেয়েছি জীবন হলো শুরু, আঁধার জীবন কেটে গেল তুমি আমার গুরু। জীবনেরই অমানিশায় তুমি পূর্ণচাঁদের আলো, আমায় ছেড়ে যেয়ো নাকো, দিন করো না কালো। তুমি দুঃখ-সুখের সাথি হবে আমাকে বলো না― ওগো বধূয়া, করো না তুমি যেন ছলনা। ০৪.০৭.২০০৫ ইংরেজি, নওয়াপাড়া, যশোর। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share এই আছি ভালো বেশOctober 31, 2021প্রেমপূজারিOctober 31, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...