কবিতা গান November 2, 2021 কোথায় আপনজন? -প্রিন্স ঠাকুর ভালোবাসা খুঁজে ফেরে অবুঝ এই মন, কোন অজানায় পালিয়ে আছে আমার আপনজন? খুঁজে খুঁজে জনম গেল পাইনি তবু দেখা, জীবন বুঝি কাটবে এবার সাথি ছাড়া একা। জীবন নদী উথালপাথাল কূল ভাসিয়ে ঢেউ, ভাবনাগুলো পাহাড় সমান বুঝে নাতো কেউ! দুঃখ সুখের দোলাচলে কেঁদেই মরি আমি, অথৈ নদীর কূল পাব কই জানে অন্তর্যামী। ২১.০১.২০১৮ ইংরেজি, গুলশান-১, ঢাকা। কাব্যগ্রন্থ : শূন্যতার ঘ্রাণ, ২০২০। Share মরেও বেঁচে আছিNovember 2, 2021মন বলে নেইতো কিছুইNovember 2, 2021 Related Posts কবিতা ছড়া December 10, 2025artndesignbd প্রকাশ্যে হোক বিচার প্রিন্স ঠাকুর শিশু ধর্ষন শিশু নির্যাতন চলছে গোটা... কবিতা December 10, 2025artndesignbd দুনিয়ায় ধান্দাবাজের কদর প্রিন্স ঠাকুর কস্টগুলো ঘুরছে আশেপাশেই সুযোগ খোঁজে কখোন দেয়...