প্রিন্স ঠাকুর, পুরো নাম- প্রবীর চক্রবর্তী (প্রিন্স ঠাকুর)। জন্ম ১৯৭৯ সালের ২৯ নভেম্বর, বাংলাদেশের নড়াইল জেলাধীন সদর থানার অন্তর্গত ৩ নং ওয়ার্ডের ১২ নং বিছালী ইউনিয়নে অবস্থিত রুন্দিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার (ঠাকুরবাড়ি)। পিতা- স্বর্গীয় গৌরাঙ্গদেব চক্রবর্তী, মাতা- অনিমা রানী চক্রবর্তী, সহধর্মিনী- দিপালী রানী চক্রবর্তী (দিপা), পুত্র- প্রমিত চক্রবর্তী (দিপ্র), কন্যা- প্রণিকা চক্রবর্তী (দিব্যা), […]
প্রিন্স ঠাকুর
স্বাধীন দেশের স্বাধীন পতাকা
উড়াই স্বাধীন আকাশে,
স্বাধীনতার জয়ধ্বনি
বইছে আজও এ বাতাসে।
স্বাধীন স্বার্বভৌম দেশ আমার …
-প্রিন্স ঠাকুর
আমার স্বপ্নগুলো পুঞ্জিভূত
ঊর্মিমালায় নোনা ফেনা,
চোখের পাতায় জমা শত
বৃষ্টির মতো জলকণা।
সুখের অপেক্ষায় থাকি …
-প্রিন্স ঠাকুর
ক্লান্ত দুপুরবেলায়
উদাসী মেঘের ফাঁকে
দুরন্ত পাখির ডানায়
মনটা ব্যাকুল থাকে।
কতশত স্মৃতি আশপাশ …
-প্রিন্স ঠাকুর
প্রেমহীন এ জীবনে
আমি একজন নষ্ট মানুষ
ব্যর্থতার দোলাচলে
ভাবতে ভাবি হয়ে বেহুঁশ।
নষ্ট ঘাটে কষ্ট পাথর …
-প্রিন্স ঠাকুর
মন বলে আজ আর নেইতো কিছুই
অতীত স্মৃতিরা শুধু ডাকে পিছুই।
জীবনের সঞ্চিত যত স্বপ্নগুলো
আশাহত হয়ে সব হলো ধুলো।
দখিনা বাতাস লেগে ধায় অজানায় …
-প্রিন্স ঠাকুর
ভালোবাসা খুঁজে ফেরে
অবুঝ এই মন,
কোন অজানায় পালিয়ে আছে
আমার আপনজন?
খুঁজে খুঁজে জনম গেল …